প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে লিখিত

০৬ অক্টোবর ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM
মেডিকেল ইন্সট্রুমেন্ট এবং পরীক্ষার পেপারের প্রতীকী ছবি

মেডিকেল ইন্সট্রুমেন্ট এবং পরীক্ষার পেপারের প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবার এমসিকিউয়ের পাশাপাশি লিখিত রাখারও চিন্তা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত অংশ থাকতে পারে। তবে  বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।'

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9