ভেতরে ভর্তিযুদ্ধে সন্তান, বাইরে উৎকণ্ঠিত অপেক্ষা অভিভাবকদের 

০৯ মে ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
বাইরে উৎকণ্ঠিত অপেক্ষা অভিভাবকদের 

বাইরে উৎকণ্ঠিত অপেক্ষা অভিভাবকদের  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১১ টায় ইবির ৭টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ৮ হাজার৮৬০ জন পরীক্ষার্থীর। 

তবে পরীক্ষার্থীর সাথে সাথে অভিভাবকদেরও ছিল অন্যরকম এক যুদ্ধ। আদরের সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো অভিভাবক। দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাওয়া সন্তানদের স্বপ্ন পূরণে তাদের ছায়াসঙ্গী হয়ে ছিলেন অভিভাবকরা। কারও সঙ্গে এসেছেন মা, কারও সঙ্গে এসেছেন বাবা, আর কারও সঙ্গে এসেছেন ভাই-বোন, আবার কারও সঙ্গে চাচা কিংবা অন্যান্য অভিভাবকরা। সন্তানদের পরীক্ষার হলে পাঠিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন অগণিত অভিভাবক। 

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে, থানা গেটের বিশ্রামাগার, কেন্দ্রীয় শহীদ মিনার, ডায়না চত্বর, খেলার মাঠ, বটতলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছপালার ছায়ায় অভিভাবকদের উপস্থিতি প্রবলভাবে লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার বন্দোবস্ত থাকলেও অনেকেই সময় কাটিয়েছেন একান্ত নিরিবিলিতে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। তবে তীব্র গরম অনেকটাই কাহিল করে তুলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। 

আরো পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৭ ভর্তিচ্ছু

এসব স্থান ঘুরে দেখা যায়, অভিভাবকদের চোখে-মুখে চিন্তার ভাজ। বেশিরভাগ অভিভাবকের সন্তানেরই এটাই শেষ ভর্তি পরীক্ষা। দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের কেউ একে অপরের সঙ্গে গল্প করছেন আবার কেউ পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন। অনেকেই পূর্বপরিচিত কাউকে পেয়ে একটু স্বস্তি বোধ করছেন। চেষ্টা করছেন গরমের হাত থেকে রক্ষা পেতে ফ্যানের সামনে অথবা কোন গাছের ছায়ায় একটু বসার জায়গা পেতে। তবে তীব্র গরম আর ক্লান্তি ভুলে স্বপ্ন দেখছেন অভিভাবকরা, দেখে মনে হচ্ছে সম্ভব হলে অভিভাবকরা নিজেরাই যেন সন্তানের ভর্তি পরীক্ষা দিয়ে দিতেন। 

অভিভাবক কর্নারে মেহেরপুর থেকে আসা এক অভিভাবক বলেন, আমার মেয়েকে নিয়ে এসেছি৷  মেডিকেল কোচিং করেছিলো। আগেও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। এখন গুচ্ছই শেষ ভরসা। যদি আল্লাহ মুখ তুলে তাকান তাহলে এখানেই পড়াবো কারণ মেহেরপুর থেকে ইবি সবচেয়ে কাছে। এখন দেখা যাক আল্লাহ এখানে ভাগ্যে কি রেখেছেন। 

মাগুরা থেকে আসা আরেক অভিভাবক বলেন, গতকাল মেয়েকে নিয়ে রওনা দিয়েছি। এখানে মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলাম৷ আমার মেয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিই নিয়েছে। ছোট থেকেই তার বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ। রাজশাহীতে আবেদন করছিলো কিন্তু অনেক দূর হওয়ায় সেখানে পড়বে না বলছে। যদি চান্স হয় তাহলে ইবিতে অথবা যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়াবো। আল্লাহর কাছে শুধু দোয়া করছি যাতে মেয়েটার পরীক্ষাটা ভালো হয়, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। 

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরাবরের মতো ইবি কে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে বিজ্ঞান শাখাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২ মে মানবিক অনুষদ এবং ২৫ এপ্রিল ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence