রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে

০৩ মে ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১০টায় (২৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

পরিচালক বলেন, আজ (৩ মে) সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

গত ২৬ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন।

প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ছিল।

আরও পড়ুন : রাবিতে বহিরাগত প্রেমিক যুগলের বিশৃঙ্খলা, ভিডিও ধারণ করায় সাংবাদিক লাঞ্ছিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.২৮ শতাংশ। পরীক্ষার দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন অংশ নেন।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.১১ শতাংশ।

রাবির ‘সি’ ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬