রাবিতে ষষ্ঠ হওয়া শাহীন কুবির ‘বি’ ইউনিটে হলেন প্রথম

২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
কুবির ‘বি’ ইউনিটে প্রথম মো. শাহীন

কুবির ‘বি’ ইউনিটে প্রথম মো. শাহীন © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন পাবনার মো. শাহীন। তিনি হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ভর্তি পরীক্ষায় জিপিএসহ তার স্কোর ১০৫.৮১।

জানা গেছে, গত ২৫ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে মো. শাহীন প্রথম স্থান অর্জন করেন।

শুধু কুবি নয়, শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেখানে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন। রবিবার (২৭ এপ্রিল) রাত ১২টার পর শিক্ষার্থীরা নিজেদের আইডিতে লগইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারেন।

আরো পড়ুন: 

নিজের সাফল্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. শাহীন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটে প্রথম স্থান লাভ করতে পেরেছি। বাবা-মা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়ার।’

তিনি বলেন, ‘আল্লাহ আমাকে সেই স্বপ্নের পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ষষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’ শাহীন তার সাফল্যের জন্য মহান আল্লাহর কৃপা, পরিবারের দোয়া এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্…
  • ০৩ নভেম্বর ২০২৬
পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর ৩৮তম বিসিএস শিক্ষা ক্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত কমানোর আহ্বান আবিদের
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির নামের প্রহসন মানি না: ছাত্রশক্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950