ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফল কবে— যা জানা গেল

০৯ মার্চ ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে। ফলাফল তৈরির সব ধরনের কাজ শেষ হলে এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।

আজ রবিবার (৯ মার্চ) রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল তৈরির কাজ চলছে। শিক্ষার্থীদের কোয়ালিটি রেজাল্ট যেভাবে দেয়া দরকার সেভাবে কাজ করা হচ্ছে। ফলাফল তৈরির কাজ শেষ হলে ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, ঢাবির ভর্তি কার্যক্রম শুরুর সময় আমরা একটি টার্গেট সেট করি। সেখানে আমাদের একটি প্ল্যান বা লাইন অব অ্যাকশন থাকে। সেই প্ল্যানে ভর্তি কার্যক্রমের সবকিছু শিডিউল করা থাকে, যেমন ভর্তি পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ করা এবং ক্লাস শুরুর তারিখ ইত্যাদি। ওটাকে টার্গেট করে আমরা এগিয়ে যায়।

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়। যদিও এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে একমাসেরও বেশি সময় লেগেছে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬