বুয়েটের ভর্তি পরীক্ষা কবে ও কীভাবে, যা জানা যাচ্ছে

৩০ আগস্ট ২০২৬, ০২:৪৯ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ৮টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। যদিও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা শুরুর দিকে নেওয়ার নজির রয়েছে। তবে এখনও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কোনও সময়সূচি নির্ধারণ করা হয়নি।

চলতি সপ্তাহেই বৈঠক করে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এক্ষেত্রে এইচএসসি পরীক্ষার সময়সূচি ও ফলাফল ঘোষণার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুয়েট ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান রবিবার (৩০ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এখনও তারিখ নির্ধারণ করিনি। এইচএসসি পরীক্ষা শেষ হতে এখনও মাসখানেক বাকি। ফলে পরীক্ষার ফলাফল হওয়ার আগে চূড়ান্ত তারিখ নির্ধারণ সম্ভব নয়। তবে আগামী বুধবার আমরা বসে প্রাথমিক সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, ‘আমাদের ভর্তি প্রক্রিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট জিপিএর শর্ত পূরণ করে শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পান। আমরা বোর্ড থেকে ফলাফল সংগ্রহ করি। তার ভিত্তিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ফলাফল না পাওয়া পর্যন্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসার সুযোগ নেই।’

আরও খবর: ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার পদ্ধতি আগের মতোই থাকবে। প্রাথমিক আবেদনের পর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আসন সংখ্যার বিষয়টি বিবেচ্য হবে। তবে কতজন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তারিখ ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হয়ে ফলাফল আসতে অন্তত নভেম্বর পর্যন্ত চলে যাবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো ডিসেম্বর বুক করে ফেলেছে। তবে কোনও কারণে নির্ধারিত সময়ে ফলাফল না হলে তখন সময়সূচি ঠিক রাখা যাবে না। এ কারণে আমরা এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। তবে বুধবার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে তা অ্যাকাডেমিক কাউন্সিলে তোলা হবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

একই ধরনের তথ্য জানিয়েছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলে বাসের ধাক্কা, কলেজছাত্র গুরুতর…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ভাষা শেখাতে নতুন করে শিক্ষক নিয়োগ দেবে সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা
  • ৩০ আগস্ট ২০২৬
ববিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত…
  • ৩০ আগস্ট ২০২৬
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার…
  • ৩০ আগস্ট ২০২৬