‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৯ আগস্ট ২০২৬, ০৭:১৩ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২২ PM
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা © সংগৃহীত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

আজ শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
‎
‎তিনি জানান, নির্বাচনি পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একই তারিখে রুয়েটের পাশাপাশি ঢাকায় অবস্থিত বুয়েট কেন্দ্রেও এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংগ্রহণকারীদের আবেদন সম্পূর্ণ পূর্বের ন্যায় অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েব পেজের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় যোগ্যতাসহ আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি নির্ধারণ করে পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬