৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন এখানে

৩০ আগস্ট ২০২৬, ০২:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০২:৩১ PM
 বিশ্ববিদ্যালয়গুলোর লোগো

বিশ্ববিদ্যালয়গুলোর লোগো © টিডিসি সম্পাদিত

এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের প্রস্তুতি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরে। বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের তথ্য তুলে ধরা হলোঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ওই দিন ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। ওই দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে।

‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চবিতে অনলাইন আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।

তবে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত না হওয়া সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ অনুসরণ করতে বলা হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা হবে ৮ জানুয়ারি ২০২৭।

খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জানুয়ারি।

ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. কামরুজ্জামান।

অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একই দিনে রুয়েটের পাশাপাশি ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে।’

একনজরে ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়: ৫-২৬ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৮-১৬ জানুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১-২৩ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২৯ জানুয়ারি-৮ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়: ১৭-১৮ ডিসেম্বর
কুয়েট: ৮ জানুয়ারি ২০২৭
এমআইএসটি: ১৮-১৯ ডিসেম্বর
রুয়েট: ১৪ জানুয়ারি ২০২৭
 

কারিগরি শিক্ষকদের বদলিতে মানবিক কারণ জানানোর সুযোগ, আবেদনে …
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরিতে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই বদলির আবেদনের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জর…
  • ৩০ আগস্ট ২০২৬
সম্পত্তি লিখে দিলেও শেষ জীবন পর্যন্ত ভোগের অধিকার থাকবে, সং…
  • ৩০ আগস্ট ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে ও কীভাবে, যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
  • ৩০ আগস্ট ২০২৬