চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে

৩০ আগস্ট ২০২৬, ০৭:৫১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩০ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

একসময় দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট, রুয়েট ও চুয়েট সমন্বিতভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিত। তবে প্রায় চার বছর এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার পর আবারও পৃথক বা একক ভর্তি পরীক্ষায় ফিরে যায় বিশ্ববিদ্যালয় তিনটি।

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিতে ইতিমধ্যে তারিখ ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। তবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এখনও ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রশাসন প্রাথমিক কিছু কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে ভর্তি কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একাডেমিক কাউন্সিলে অনুমোদনপূর্বক এটি প্রকাশ করা হবে। এরপর ভর্তি পরীক্ষার তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়

জানতে চাইলে চুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একসময় প্রকৌশল গুচ্ছে ছিল চুয়েট। তবে এখন একক ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আমরা প্রাথমিক কিছু কাজ শুরু করেছি। ভর্তি কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন, একাডেমিক কাউন্সিল এ অনুমোদন পূর্বক এটি প্রকাশ করা হবে। আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস, এরপর চলতি বা আগামী সপ্তাহে বৈঠকে বসে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হবে।

কবে পরীক্ষা হতে পারে, এ বিষয়ে তিনি বলেন, পত্রপত্রিকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখে ঘোষণার খবরটি পেয়েছি। চুয়েটে কবে হতে পারে, সেই সিদ্ধান্ত এককভাবে আমি নিতে পারবো না। বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিতে হবে। 

ফের গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, আলাদা কিংবা যৌথ পরীক্ষা আয়োজনের বিষয়টি আমাদের একার নয়, সরকারের দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেসপন্সের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।

জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬