ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ফাইল ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসে দুইটি পূর্ণকালীন শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে একজন করে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

বিভাগ: স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস

পদ: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার

পদসংখ্যা: ২টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বিষয়: ইন্টারন্যাশনাল বিজনেস

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।

পিএইচডি না থাকলে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৫-এর কম সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।

এ ছাড়া অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং অন্তত তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

লেকচারার: ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে একজন লেকচারার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর এবং/অথবা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৫-এর কম সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে প্রার্থীকে বিবেচনা করা হবে না।

আরও দেখুন: বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ

এ ছাড়া এএএসবিবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ইউআইইউর ক্যারিয়ার পোর্টাল এর মাধ্যমে।

আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)। কোনো ধরনের হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।

শুধু বাছাই করা প্রার্থীদের প্রেজেন্টেশন সেশন ও সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন হলে বিজ্ঞপ্তির শর্তাবলি সংশোধনের অধিকার সংরক্ষণ করে ইউআইইউ কর্তৃপক্ষ।

ক্যাম্পাস: ইউনাইটেড সিটি, মাদানী অ্যাভিনিউ, বাড্ডা, ঢাকা-১২১২।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন। 

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬