প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত
বাংলাদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে (পিআরএফ) রিসার্চ ইনভেস্টিগেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারত্বে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি সমান সুযোগের নিয়োগদাতা হিসেবে নারীদের বিশেষভাবে আবেদন করার আহ্বান জানিয়েছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন (পিআরএফ)
পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: নির্দিষ্ট মেয়াদে ও পূর্ণকালীন
বেতন: মাসিক ১ লাখ ১৫ হাজার ৩৫৪ টাকা
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন জানায়, প্রতিষ্ঠানটির গবেষণা মাতৃ, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি বাংলাদেশের জনস্বাস্থ্য পেশাজীবীদের ক্যারিয়ার উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত রিসার্চ ইনভেস্টিগেটরকে চলমান ও নতুন গবেষণা প্রকল্পের তথ্য সংগ্রহের উপকরণ, সম্মতিপত্র, নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরিতে সহায়তা করতে হবে। দাতা সংস্থার কাছে সময়মতো কারিগরি ও অন্যান্য প্রতিবেদন জমা দেওয়ার কাজেও সহযোগিতা করতে হবে।
গবেষণা নৈতিকতার অংশ হিসেবে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত, পর্যালোচকদের প্রশ্নের উত্তর দেওয়া এবং আইআরবির অনুমোদনের মেয়াদ পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া অনুমোদিত নমুনা সংখ্যা অনুযায়ী স্ক্রিনিং ও এনরোলমেন্টের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট গবেষকদের সংশোধনের বিষয়ে জানাতে হবে।
সাহিত্য পর্যালোচনা, স্কোপিং রিভিউ ও সিস্টেমেটিক রিভিউ পরিচালনা, তথ্য বিশ্লেষণে সহায়তা, নির্দিষ্ট বিশ্লেষণ পরিকল্পনা তৈরি এবং গবেষণাপত্র লেখায় অংশগ্রহণ বা নেতৃত্ব দেওয়াও এ পদের দায়িত্বের মধ্যে রয়েছে।
এ ছাড়া গবেষণা অনুদানের প্রস্তাব তৈরিতে অংশ নেওয়া, নতুন প্রকল্পের সুযোগ খুঁজে বের করা এবং বিভিন্ন প্রকল্পের জন্য প্রস্তাব তৈরিতে কাজ করতে হবে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করাও দায়িত্বের অংশ।
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর জনস্বাস্থ্য গবেষণা বা কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জটিল পরিবেশে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দেওয়ার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, ফলাফল বা পর্যবেক্ষণ সংক্ষেপে উপস্থাপন, যোগাযোগ, নথি প্রস্তুত ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
ভালো নেটওয়ার্কিং ও আলোচনার দক্ষতা, গবেষণা এলাকায় ভ্রমণের মানসিকতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী নমনীয় কর্মঘণ্টায় কাজ করার সক্ষমতা থাকতে হবে। বিভিন্ন সময় অঞ্চলের সঙ্গে সমন্বয় করেও কাজ করতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে সাবলীল হতে হবে। প্রার্থীর এমবিবিএস বা বিডিএস ডিগ্রি থাকতে হবে। জনস্বাস্থ্য বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: এ পদে মাসিক মোট বেতন ১ লাখ ১৫ হাজার ৩৫৪ টাকা। এর মধ্যে বাড়িভাড়া, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রযোজ্য সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে।
আরও দেখুন: একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দিয়েছে
আবেদন যেভাবে: যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া কভার লেটার, হালনাগাদ জীবনবৃত্তান্ত, বর্তমান ও প্রত্যাশিত বেতন, সব সনদের কপি এবং দুই কপি ছবি সংযুক্ত করে হার্ড কপিতেও আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন করতে করা যাবে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে।
বি:দ্র: কোনো ধরনের তদবির প্রার্থিতা বাতিলের কারণ হবে। শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।