বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ PM
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কে (বিডিরেন) সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ভিডিও কনফারেন্সিং) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী প্রবেশনকালেই মাসিক সর্বোচ্চ ৬৬ হাজার ১০০ টাকা সমন্বিত বেতন পাবেন। চাকরি স্থায়ী হওয়ার পর থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ বিভিন্ন সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)

পদের নাম: সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ভিডিও কনফারেন্সিং)

পদসংখ্যা: ১টি

লেভেল: ৬

কর্মস্থল: উল্লেখ নেই

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ভিডিও কনফারেন্সিং, ইউনিফায়েড কমিউনিকেশন বা এন্টারপ্রাইজ কোলাবোরেশন প্রযুক্তিতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকালীন মাসিক মূল বেতন ৩৯ হাজার টাকা। এ সময়ে সমন্বিত মাসিক বেতন ৬৬ হাজার ১০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে, যার প্রতিটি মাসিক মূল বেতন ৩৯ হাজার টাকার সমান। বছরে একবার মাসিক মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্য পরীক্ষা সুবিধা এবং বিডরেনের নিয়ম অনুযায়ী টিএ ও ডিএ পাওয়া যাবে। চাকরি স্থায়ী হওয়ার পর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও পরিবহন ভাতা দেওয়া হবে।

আরও দেখুন: ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বিডরেনের ই-রিক্রুটমেন্ট পোর্টাল গিয়ে পছন্দের পদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ২০০ টাকা। আবেদন ফরমে প্রয়োজনীয় সব তথ্য, ছবি ও স্বাক্ষর দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর ই-মেইলে পেমেন্টের নির্দেশনা দেওয়া হবে। 
রকেটের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে বিল পে করে লেনদেনের আইডি (ট্রানজেকশন আইডি) বিডরেনের নিয়োগ পোর্টালে জমা দিতে হবে। লেনদেনের আইডি জমা দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে আবেদন নিশ্চিত করে এসএমএস পাঠানো হবে।

ই-মেইল: পেমেন্টসংক্রান্ত নির্দেশনায় সমস্যা হলে [email protected] মেইলে যোগাযোগ করা যাবে।

যোগাযোগ: ০৯৬৬৬-১১০২৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন।

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬