নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ৬৪১ শিক্ষক-কর্মচারীকে নতুন করে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়া ৩ হাজার ৯৫ শিক্ষককে বিএড স্কেল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নথি অনুযায়ী, নতুন এমপিওভুক্তদের মধ্যে স্কুলের ৩৭৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। কলেজে এ সংখ্যা  ২৬৩ জন। 

স্কুলের ৩৭৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩০, চট্টগ্রামের ১৬, কুমিল্লার ১০, ঢাকার ৬৬, খুলনার ১৩, ময়মনসিংহের ৩৮, রাজশাহীর ১২৬, রংপুরের ৬৩ এবং সিলেটের ১৬ জন।

অন্যদিকে, কলেজের ২৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৯, চট্টগ্রামের ৩, কুমিল্লার ৬, ঢাকার ৪৬, খুলনার ৫৮, ময়মনসিংহের ২০, রাজশাহীর ১০২, রংপুরের ১১ এবং সিলেটের ৮ জন রয়েছেন।  

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি ১২৬ জন এবং কলেজ পর্যায়ে ১০২ জন শিক্ষক-কর্মচারী রাজশাহী অঞ্চলের। অর্থাৎ নতুন এমপিওভুক্তির তালিকায় দুই পর্যায়েই রাজশাহী অঞ্চলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা সর্বোচ্চ। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬