খুবিতে ভর্তি পরীক্ষার্থীর আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বেন ৯৭ জন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ শিক্ষার্থী, যা অতীত ইতিহাসের তুলনায় রেকর্ডসংখ্যক। এ হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ ভর্তিচ্ছু।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ৪১ হাজার ১৭৯ শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫৫০ শিক্ষার্থী ঢাকা, ১১ হাজার ১৫৬ শিক্ষার্থী খুলনা এবং ৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীব বিজ্ঞান স্কুলে আবেদন করেছেন ২৭ হাজার ৯১৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৮৪ জন জন ঢাকা, ৭ হাজার ৮৪৬ জন খুলনা এবং ৬ হাজার ৩৮৯ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলে আবেদন করেছেন ৩৪ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ১২ হাজার ১০৪ জন ঢাকা, ১৪ হাজার ৪৮০ জন খুলনা এবং ৭ হাজার ৮৫৫ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে আবেদন করেছেন ৪ হাজার ১৪৮ জন। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। খুলনার পাশাপাশি এবার কেন্দ্র হবে ঢাকা ও রাজশাহী বিভাগে।

জানা গেছে, আগামী ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9