ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে এ ফলাফল প্রকাশ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সোমবার (১০ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন ভর্তি পরীক্ষার লিখিত খাতা দেখার কাজ চলছে। সাধারণত এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

জানা গেছে, আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। তবে এবার ইউনিটগুলোর পরীক্ষায় অনেক দিনের জ্ঞাপ থাকায় এককভাবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে।

আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষ বাস, সমন্বয়ে পুলিশও

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence