এবার ইউরোপের এক দেশের সীমান্তে হামলা চালাল রাশিয়া

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ PM
ইউক্রেন-মলদোভা সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেন-মলদোভা সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া © সংগৃহীত

মলদোভা-ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভয়াবহ বিমান হামলার পর রুশ সামরিক তৎপরতা ক্রমশ পশ্চিমের দিকে বিস্তৃত হচ্ছে বলে গুরুতর হুঁশিয়ারি দিয়েছেন মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু। মলদোভীয় আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঠিক একদিন পর সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনাটিকে অত্যন্ত ন্যক্কারজনক আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর গার্ডিয়ানের

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মলদোভার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই নৃশংস যুদ্ধ এবং হামলার তীব্র নিন্দা জানাই। রাশিয়ার যুদ্ধ যে প্রতিনিয়ত আরও পশ্চিমের দিকে সরে আসছে, এই আক্রমণ তারই স্পষ্ট আলামত। মলদোভা তার ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় নিজ দেশের আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবে।’

একই সাথে তিনি ইউক্রেনের প্রতিরক্ষায় বিশ্বনেতাদের দ্রুত সমন্বিত আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের বরাতে জানা গেছে, রাজধানী কিয়েভ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই সীমান্ত চেকপয়েন্টে রাতে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত হন। আকস্মিক এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মলদোভা-ইউক্রেন সংযোগকারী গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের তীব্রতা আঞ্চলিক সীমান্তে ছড়িয়ে পড়ায় পুরো পূর্ব ইউরোপজুড়ে নতুন করে চরম নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9