বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বার্ষিক ২৮ কোটি ডলার

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ PM
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং © সংগৃহীত

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া রাজনৈতিক নেতা হিসেবে শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী লরেন্স ওং। তার বার্ষিক বেতন ৬০ শতাংশের বেশি বেড়ে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে দাঁড়াবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকার সমান। খবর বিবিসির

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও শীর্ষ সরকারি পদধারীদের বার্ষিক বেতন বাড়ানো হবে। নতুন কাঠামো অনুযায়ী, লরেন্স ওংয়ের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজে ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বৃদ্ধি পাবে। তবে এই বর্ধিত অর্থ নিজের জন্য রাখবেন না ওং। আগামী পাঁচ বছর বর্ধিত বেতনের পুরো অর্থ দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

বেতন বৃদ্ধি পাওয়ার খবরে ওং বলেছেন, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে মন্ত্রীদের বেতন বাড়ানো প্রয়োজন। দেশটির সরকার দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে, উচ্চ বেতন মন্ত্রীদের ঘুষ বা দুর্নীতিতে জড়ানোর প্রবণতা কমাতে সহায়তা করে।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগের সময় মন্ত্রীদের বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে।

বেতন বাড়ানোর আগেও লরেন্স ওং বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা। বর্তমানে তিনি বছরে প্রায় ২২ লাখ সিঙ্গাপুর ডলার পান। নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে।

তার পরের অবস্থানে রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বছরে প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের বার্ষিক বেতন প্রায় ৬ লাখ ৬ হাজার ডলার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার বেতন পান।

মঙ্গলবার বেতন বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে ওং স্বীকার করেছেন যে, সিঙ্গাপুরের অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় মন্ত্রীদের বেতন অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা রয়েছে। দেশটিতে বর্তমানে মধ্যম মাসিক আয় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার।

ওং বলেন, ব্যবসায়ী নেতা এবং শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে আসতে রাজি করাতে তিনি সমস্যার মুখোমুখি হয়েছেন। এসব ব্যক্তির কেউ কেউ রাজনীতিতে যোগ দিলে বর্তমান পেশা থেকে বড় অঙ্কের আয় হারাবেন।

তিনি বলেন, ‘আমরা তাদের উপার্জনের সঙ্গে আর্থিকভাবে প্রতিযোগিতা করতে পারি না। তবে তাদের ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে আসার ক্ষেত্রে আর্থিক বাধাকে আমরা অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তুলছি না।’

ওং আরও বলেন, ‘সামগ্রিকভাবে আমি বিশ্বাস করি, এর ফলে আমি এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীরা আরও যোগ্য সিঙ্গাপুরীয়দের সামনে এগিয়ে আসতে এবং দেশের জন্য সবচেয়ে শক্তিশালী দল গড়ে তুলতে রাজি করানোর ক্ষেত্রে আরও ভালো সুযোগ পাব।’

বর্তমানে সিঙ্গাপুরের মন্ত্রীদের মূল বেতন প্যাকেজ প্রায় ১১ লাখ সিঙ্গাপুর ডলার। নতুন বেতন কাঠামোতে তা বেড়ে প্রায় ১২ লাখ ডলার হবে। তবে মেয়াদের শেষ নাগাদ অধিকাংশ মন্ত্রী প্রায় ১৩ লাখ ৫০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত পেতে পারেন বলে জানিয়েছেন ওং। কর্মদক্ষতার ভিত্তিতে তাদের বেতন বাড়বে।

মন্ত্রীদের বেতন প্যাকেজের একটি অংশ নির্ধারিত হয় দেশ নির্দিষ্ট কিছু অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে কি না, তার ওপর। এর মধ্যে বেকারত্বের হার, মানুষের আয় বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির মতো সূচক রয়েছে।

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9