পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা

১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ PM
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা © সংগৃহীত

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা পদত্যাগ করেছেন। বুধবার (১১ নভেম্বর) তার এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন। তার পদত্যাগের ঘটনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

৩৯ বছর বয়সী গিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের দুটি রায়ের পর থেকে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। ওই রায়গুলোতে বলা হয়, নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা পূরণে তার শিক্ষাগত সনদ যথাযথ ছিল না।

গিবরানের সহযোগী বুদি আরি সেটিয়াদি রয়টার্সকে জানান, বুধবার সকালে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গিবরান। 

এদিকে, দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উচ্চকক্ষে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তার পদত্যাগ অনুমোদন এবং পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া তদারক করবে উচ্চকক্ষ। এ বিষয়ে গিবরানের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো, যিনি জোকোই নামেও পরিচিত, এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ার মধ্যেই এ বিতর্ক সামনে এসেছে।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950