সিঙ্গাপুর থেকে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে দেশে ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ডে

০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM
দুই আসামীকে ৩ দিনের রিমান্ড

দুই আসামীকে ৩ দিনের রিমান্ড © টিডিসি ফটো

সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহের অভিযোগে দেশে ফেরত দুই আসামীকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের এপিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, বর্তমানে বাংলাদেশের সাথে যে যে দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর সেই সম্পর্ক নষ্ট করার জন্য তাদের ফেইসবুকে জঙ্গি সম্পৃক্ততার স্ট্যাটাস দিয়ে সিঙ্গাপুর পুলিশের কাছে গ্রেপ্তার হয় দেশে পাঠায়। 

আজ রিমান্ডে নিলে জানা যাবে এই আসামীদের সাথে বহিরবিশ্বের কোন গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্তা আছে কি না বা বাংলাদেশের ক্ষতি করতে পারে এমন কোন দেশের সম্পৃক্তা আছে কি না এবং তাদের উদ্দেশ্য কি ছিল সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনের বিষয়ে বলেন, আসামীদের বাংলাদেশের কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিত জড়িত কিনা, কোন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কিনা এবং জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কাহারা তাহা জানা, বাংলাদেশে তাহাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোন কোন সংগঠনের সহিত জড়িত আছে কিনা তা যাছাই করার জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন। 

মামলার অভিযোগে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর পুলিশের কাছে গ্রেফতার হোন সাহেদুল ইসলাম (৩৭) ও মো. রিশাদ তায়ানী (২৫)। পরবর্তীতে সিঙ্গাপুর পুলিশ ৮ জুলাই বিমানযোগে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। আসামীদের কাছে ৩টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করেন। 

জিজ্ঞাসাবাদে আসামীরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল মর্মে জানা যায়। আসামীদের যেকোন সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করার সম্ভবনা বিদ্যমান। আসামীদের বাংলাদেশ হতে সিঙ্গাপুর গিয়ে ধর্তব্য অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়ায় সিঙ্গাপুর পুলিশ আটক করে এবং সিঙ্গাপুর পুলিশ উক্ত আসামীদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়।

নেত্রকোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অ…
  • ০৯ জুলাই ২০২৬
জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদ…
  • ০৯ জুলাই ২০২৬
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ জন, তালিকা দেখুন এখানে
  • ০৯ জুলাই ২০২৬
শিশু ও পরিবারের স্বাস্থ্যসেবায় নগর এলাকায় ‘আলো ক্লিনিক’ মডে…
  • ০৯ জুলাই ২০২৬
১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ে ৫টি গাছ লাগাতে হবে, অতি জরুরি নি…
  • ০৯ জুলাই ২০২৬
স্বতন্ত্র কোডের দাবি: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শেকৃবি …
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence