বিশ্ব হ্যাশট্যাগ দিবস আজ, যেভাবে পালন করবেন 

২৩ আগস্ট ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২১ PM
হ্যাশট্যাগ দিবস আজ

হ্যাশট্যাগ দিবস আজ © সংগৃহীত

ডিজিটাল যোগাযোগের দুনিয়ায় যেকোন বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া  ও তথ্যভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলার তুলনামুলক সহজ কিন্তু প্রভাবশালী হাতিয়ার হ্যাশট্যাগ (#)। ব্যক্তিজীবনের বিশেষ মুহূর্ত অনলাইনে বন্ধুদের সঙ্গে শেয়ার করা করা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিশ্বব্যাপী বিপণন কৌশল—একটি মাত্র হ্যাশট্যাগ যেকোনো বিষয়কে নিমিষেই পৌঁছে দিতে পারে অনলাইন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রতিবছর আগস্টের ২৩ তারিখ বিশ্ব হ্যাশট্যাগ দিবস হিসেবে পালন করেন বিশ্ব নেটাগরিকরা। ২০০৭ সালে গুগলের সাবেক ডিজাইনার ক্রিস মেসিনা প্রথম ট্র্যাকিং প্রযুক্তি হিসেবে টুইটারে (বর্তমান এক্স) সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনাগুলো সুনির্দিষ্ট করতে ‘#’ চিহ্নটি ব্যবহারের প্রস্তাব দেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমের ইন্টারফেসে আলাদাভাবে থ্রেড বা বিষয়সূচিভিত্তিক মন্তব্য করার সুবিধা না থাকায় মেসিনার এই প্রস্তাবটি বেশ সংশয়ের মুখে পড়েছিল। 

তবে ব্যবহারকারীদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর অল্প কয়েক মাসের মধ্যেই এটি অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে। পরবর্তীতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও টিকটকের মতো শীর্ষ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এটি একটি আবশ্যক ফিচারে পরিণত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাসে কয়েকটি হ্যাশট্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের সামাজিক ও বাণিজ্যিক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, বোতল ও ক্যানে নিজস্ব লোগোর স্থানে বিশ্বজুড়ে জনপ্রিয় নামগুলো যুক্ত করে ব্যবহারকারীদের অনলাইনে ছবি শেয়ারে উৎসাহিত করেছিল কোকা-কোলা। ৮০টিরও বেশি দেশে তাদের #ShareACoke হ্যাশট্যাগটি ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি ব্যবহারকারী এতে অংশ নেন। 

আর বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সামাজিক কুসংস্কার ও কটূক্তির দেয়াল ভাঙতে এবং নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে হ্যাশট্যাগ ভিত্তিক প্রচারণা চালিয়েছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড অলওয়েজ। প্রতিষ্ঠানটির #LikeAGirl ক্যাম্পেইনটি সামাজিক মাধ্যমে ৯০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছিল। এছাড়া, এএলএস (ALS) রোগের গবেষণা ও চিকিৎসার উদ্দেশ্যে তহবিল সংগ্রহে #IceBucketChallenge সচেতনতামূলক হ্যাশট্যাগটির মাধ্যমে বিশ্বজুড়ে তারকা ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের অংশগ্রহণে ১১৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগৃহীত হয়েছিল। যুক্তরাজ্যের #ThisGirlCan প্রচারণাও নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে দারুণ সাড়া ফেলেছিল।

সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গণজাগরণ সৃষ্টি, সত্য তথ্য ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক জনমত গঠনের ক্ষেত্রে হ্যাশট্যাগ (#) এখন অন্যতম প্রধান ডিজিটাল হাতিয়ারে পরিণত হয়েছে। আন্দোলন চলাকালে যেকোনো এলাকার চিত্র, ভিডিও বা জরুরি বার্তার সাথে সুনির্দিষ্ট হ্যাশট্যাগ যুক্ত করায় মুহূর্তেই তা আন্তর্জাতিক মহলে পৌঁছে যায়। 

বিশেষ করে মূলধারার গণমাধ্যমে সেন্সরশিপ বা বিধিনিষেধ থাকলে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে, যা আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলোর নজর কাড়তে সাহায্য করে।

ইতিহাসের বিভিন্ন মোড়ে বৈশ্বিক আন্দোলনগুলোতে সামাজিক সংহতি প্রকাশের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল এই হ্যাশট্যাগ। মধ্যপ্রাচ্যের স্বৈরাচারবিরোধী আন্দোলন #ArabSpring, বর্ণবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা #BlackLivesMatter, কিংবা বিশ্বব্যাপী নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যম #MeToo আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। 

একইভাবে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ও রাষ্ট্রীয় ইন্টারনেট ব্ল্যাকআউট ও সেন্সরশিপ ভেঙেই #JulyMassacre’ কিংবা #QuotaProtest-এর মতো হ্যাশট্যাগগুলো প্রবাসীদের সহায়তায় আন্তর্জাতিক পর্যায়ে বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে।

ডিজিটাল কনটেন্টের সঠিক প্রচার ও নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য প্ল্যাটফর্মভেদে হ্যাশট্যাগের কৌশলী প্রয়োগ জরুরি বলে মনে করেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকরা। ইনস্টাগ্রামের ক্ষেত্রে মূল পোস্টের দৃশ্যমানতা ঠিক রেখে গুণগত মান বজায় রেখে সম্পর্কিত নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করা বেশি কার্যকর। পেশাগত যোগাযোগের মাধ্যম লিঙ্কডইনে প্রতিটি পোস্টে ৩ থেকে ৫টি শিল্প-সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। 

অন্যদিকে, টুইটারে (এক্স) অতিরিক্ত ভীড় এড়াতে ১ থেকে ৩টি সময়োপযোগী বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ রাখা ভালো। আবার টিকটকের মতো প্ল্যাটফর্মে ভিডিওর প্রসার বাড়াতে ট্রেন্ডিং বিষয় ও নির্দিষ্ট নিশ (Niche) হ্যাশট্যাগের মিশ্রণ বেশ ভালো ফলাফল এনে দেয় বলে জানান তারা।

বন্ধুদের সঙ্গে ধারণ করা কোনো বিশেষ মুহূর্তের ছবি কিংবা ব্যক্তিগত কোন বিশেষ উপলক্ষ্যের ছবি কিংবা স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে শেয়ার কিরে বিশ্ব হ্যাশট্যাগ দিবস পালন করতে পারেন। 

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9