পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি সাদ্দাম

২২ আগস্ট ২০২৬, ০৮:০৩ PM
পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি সাদ্দাম

পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি সাদ্দাম © সংগৃহীত

​সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও অন্যান্য পদে দলীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মেধার অবমূল্যায়ন করে বিসিএসসহ সরকারি চাকরিতে আবারও দলীয়করণের কোনো চেষ্টা করা হলে ছাত্রসমাজ তা কোনোভাবেই মেনে নেবে না।

​শনিবার (২২ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবারও দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ১৮টি বিশ্ববিদ্যালয়ে এমন ব্যক্তিদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনেরই যোগ্যতা বা অভিজ্ঞতা ছিল না। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে তাদের এসব পদে বসানো হয়েছে।

​তিনি আরও বলেন, রেগুলেটরি কমিশন, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো হয়েছে এবং সিটি কর্পোরেশনগুলোতে পরাজিত প্রার্থীদের প্রশাসক বানিয়ে মেধার অবমূল্যায়ন করা হয়েছে।

​পিএসসির নিয়োগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য পদেও দলীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জুলাই বিপ্লবের মূল স্লোগানই ছিল ‘কোটা না মেধা, মেধা মেধা'। যে মেধার মূল্যায়নের জন্য ছাত্র-জনতা রাজপথে নেমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেখানে যদি আবারও দলীয়করণের চেষ্টা করা হয়, তবে ছাত্রসমাজ তা মেনে নেবে না। ​এ বিষয়ে ছাত্রশিবির সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান, মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথেই এর মোকাবেলা করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে শিবিরের নোবিপ্রবি শাখা আয়োজিত দিনব্যাপী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। 

অনুষ্ঠানের ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রায় ১১০০ নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক পরামর্শের পাশাপাশি পবিত্র কুরআন, দিকনির্দেশনামূলক উপকরণ উপহার ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9