শিবির সভাপতি

১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, যারা কখনও ডিপার্টমেন্টেও দায়িত্ব পালন করেননি

২২ আগস্ট ২০২৬, ০৫:২৯ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত

দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যারা ডিপার্টমেন্টেও কখনো দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

শনিবার (২২ আগস্ট) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, ১৮টি বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা খুঁজে পেলাম, যাদের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও হয়নি, অথবা ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেনি, ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন। শুধুমাত্র দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করা এবং দলের সাথে থাকা, তাদের সাথে থেকেই এ পদগুলো তারা পেয়েছেন। এগুলো মেধার চূড়ান্ত অবমূল্যায়ন।

তিনি আরও বলেন, যে মেধার জন্য জুলাই আন্দোলন হয়েছিল, এটাকে থোরাসা কেয়ার করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি সিটি করপোরেশনে তাদের হেরে যাওয়া প্রার্থীকে পুনর্বাসন করা হয়েছে। যারা এখন নির্বাচিত হয়েছে, তারা তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে।’

সাদ্দাম বলেন, পিএসসির ক্ষেত্রে দলীয়করণের একটা প্রক্রিয়ার গুঞ্জন শুনতে পাচ্ছি। এক্ষেত্রে সরকারকে বলব, যুবসমাজকে যেন আপনারা আর ক্ষেপিয়েন না। পিএসসি সংস্কার এবং সরকারি নিয়োগে যথাযথ মূল্যায়ন যাতে হয়, এটা ছিল শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবিতেই শিক্ষার্থীরা রাজপথে নেমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সুতরাং সেই জায়গায় যদি আবারও দলীয়করণ করা হয়, লিস্ট নিয়ে যদি বিসিএসে পাস করানো হয়, তাহলে আমরা সজাগ আছি। রাজপথে থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা মোকাবিলা করব, ইনশা আল্লাহ।

এ সময় ক্যাম্পাসগুলোতে র‍্যাগিং, সিট দখল এবং ভর্তি বাণিজ্য বন্ধ করে সেগুলোকে আদর্শ ও নৈতিকতার ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সাদ্দাম হোসেন। জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের ওপর জোর দেন তিনি। 

আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬