রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল নেতা ডা. তাইফ

০৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ AM
ছাত্রদল নেতা ডা. এম. এ. তাইফুল হক

ছাত্রদল নেতা ডা. এম. এ. তাইফুল হক © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ রাড্ডা এলাকায় সাময়িক সংস্কারকাজ চলায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে টিটেনাস টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ. তাইফুল হক।

তিনি গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুর শেওড়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে তার চেম্বারে এ সেবা দেওয়া হবে।

এ বিষয়ে ডা. এম. এ. তাইফুল হক বলেন, ‘সংস্কার কাজের জন্য মায়েদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্যই এই সাময়িক উদ্যোগ। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার দায়িত্ব।’

এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬