রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদের জয়, এক পদে ছাত্রদলের

০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM
ডান থেকে চারজন শিবির সমর্থিত এবং সবশেষ ডানে ছাত্রদল সমর্থিত

ডান থেকে চারজন শিবির সমর্থিত এবং সবশেষ ডানে ছাত্রদল সমর্থিত © টিডিসি সম্পাদিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের মধ্যে সভাপতিসহ তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা। নির্বচিত একমাত্র নারী প্রার্থীর প্রতিও সমর্থন ছিল শিবিরের। অপর এক পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘আবরার-মুশফিক-ফিরোজ’ প্যানেলের ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ডা. মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ডা.ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আহনাফ পেয়েছেন ১০০ ভোট।

এদিকে নারী বিষয়ক সমন্বয়ক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ডা. রিশা ১২৫ ভোট পেয়ে বিজয়ী হন। ডা. রিশাকে সমর্থন জানিয়ে এই পদে কোনো প্রার্থী দেয়নি শিবির। এই পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ডা. বৃষ্টি এবং অপর স্বতন্ত্র প্রার্থী ডা. ঐশি দুজনেই ৪৯টি করে ভোট পেয়েছেন।

এর আগের দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ৬০তম ব্যাচের ডা. আব্দুল্লাহ এবং ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত আনুষ্ঠানিক এ নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্যানেল থেকে তিনজনসহ পাঁচ পদের চারটিতেই সমর্থিত প্রার্থীরা জয় পাওয়ার বিষয়ে রামেক ছাত্রশিবির সভাপতি ডা. রমিজ মুত্তাকিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দীর্ঘদিন পর ভোটগ্রহণের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। ইন্টার্নরা আমাদের প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছে। আমরা আশা করি নবনির্বাচিত প্রতিনিধিরা ইন্টার্ন চিকিৎসকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত স্বার্থ ও কর্মপরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬