প্রধানমন্ত্রী তারেক রহমান

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে শিশুদের

০৬ অক্টোবর ২০২৬, ০১:২০ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২২ PM
শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান

শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান © সংগৃহীত

শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। সব প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। এসব গুণের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

আরও খবর: ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্ছে

এরপর প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন। একই ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীকে শিশুদের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। এ ছাড়া বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন তিনি। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

এইচএসসির ফল ৩১ অক্টোবর
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, নেই সচিবালয়-বাংলাদ…
  • ২৭ অক্টোবর ২০২৬
পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখা নতুন সচিবালয় নির্মাণের সামগ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৭ অক্টোবর ২০২৬