কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে বাধা নেই

০৬ অক্টোবর ২০২৬, ০২:১২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে এই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত স্থগিত করায় এ আদেশ কার্যকর হয়েছে। তবে একই সঙ্গে রিট আবেদনকারী ৪৬ জন শিক্ষকের জন্য প্রধান শিক্ষকের ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ মার্চ এক সংশোধনীর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করে সরকার। এই অভিজ্ঞতার শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথমে ১২ জন এবং পরবর্তীতে আরও ৩৪ জনসহ সর্বমোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে আলাদা রিট আবেদন করেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ সংক্রান্ত সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। পরে হাইকোর্টের ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানালে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে নির্ধারিত ভাইভা পরিচালনায় কোনো আইনি বাধা থাকলো না।

আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬