রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিলেন প্রাথমিক প্রতিমন্ত্রী

২২ আগস্ট ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৭:৫৪ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কেন বললাম—একটা বড় কারণ হলো, ঢাকা শহরের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বাস করে মোহাম্মদপুরে। সবচেয়ে বেশি শিক্ষিত লোক যেখানে, শিক্ষার এপিসেন্টার তো তার বাইরে হতে পারে না। ঢাকার শিক্ষার এপিসেন্টার মানে পুরো বাংলাদেশের শিক্ষার এপিসেন্টার।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভালো ভালো স্কুল-কলেজ আছে। এই মোহাম্মদপুরের আরো উন্নত করতে যত ধরনের উদ্যোগ সম্ভব নিতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এই বসিলাতে আমরা নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি। ফিরোজা বাশার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এইচএসসি পাস করতে করতে ইনশাআল্লাহ আমরা এখানে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। 

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেই বসিলার প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করা হবে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস ৮ থেকে ১২-এর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে বলে জানান তিনি।

এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬