অধ্যাপক কামরুল হাসান মামুন

বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কীভাবে ইসলামিক স্টাডিজের অধ্যাপক, ভেবে পাই না

২৩ আগস্ট ২০২৬, ০৬:০০ PM
 কামরুল হাসান মামুন

কামরুল হাসান মামুন © সংগৃহীত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইনকে নিয়োগ দেওয়ায় প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইসলামিক স্টাডিজের অধ্যাপককে নিয়োগের সিদ্ধান্তকে তিনি দায়িত্বহীনতা হিসেবে মন্তব্য করেছেন। 

রবিবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। 

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য অধ্যাপক কামরুল হাসান মামুনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: 

একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে হবেন তার যোগ্যতার ওপর বিশ্ববিদ্যালয়টি কেমন হবে তার একটা পূর্বাভাস পাওয়া যায়। আমি বাংলাদেশের যে দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বা করছি দুটোর প্রথম ভিসিই ছিলেন অসাধারণ যোগ্য ও মেধাবী। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত সুনাম তার কারণ আমরা প্রথম ভিসি হিসাবে পি যে হার্টগের মত যোগ্য ভিসি পেয়েছিলাম। 

তেমনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন অধ্যাপক সদরুদ্দিন আহমেদ চৌধুরী। অসাধারণ যোগ্য মানুষ। আমি ভিসি আমার জীবনে এত যোগ্য ভিসি দেখিনি। শাহজালাল বিশ্ববিদ্যালয় অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা এগিয়ে থাকার কারণ অধ্যাপক সদরুদ্দিন আহমেদ চৌধুরীর মত মানুষ প্রথম ভিসি হয়েছিলেন।  

প্রথম দিকে কারা ভিসি হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। শুনলাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইনকে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কীভাবে আর্টসের একজন শিক্ষককে ভিসি হিসাবে নিয়োগ সরকার দিল, আমি ভেবে পাই না। তাও আবার প্রথম ভিসি যার দায়িত্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে লঞ্চিং হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রী আবারও চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যেই ক্ষতি তিনি একা করে যাচ্ছেন তা অপূরণীয়।  

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9