ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল কলম্বিয়া

১২ আগস্ট ২০২৬, ১১:২০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ১১:২১ PM
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন © সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। নিহতদের স্মরণে বুধবার থেকে দেশের সকল সরকারি ভবন এবং বিশ্বজুড়ে অবস্থিত কলম্বীয় দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল জাজিরার

গত এক শতাব্দীর মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বহু ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২,৫৯৫ জন আহত হয়েছেন এবং ১৯৫ জন আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছেন। তবে বেসরকারি ও সাধারণ নাগরিকদের তৈরি ডেটাবেজ অনুযায়ী নিখোঁজের সংখ্যা প্রায় ৪,০০০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির ক্যালি শহরের হাসপাতাল ইউনিভার্সিতারিও দেল ভ্যালের একটি অংশ ধসে পড়ায় চিকিৎসকরা রোগীদের পার্কিং লটে রেখে খোলা আকাশের নিচে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। ক্যালি, পেরেইরা, মানিজালেস ও কুইবদোসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত শহরগুলোতে উদ্ধারকর্মীরা ক্রেন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত দরিদ্রতম চোকো অঞ্চলের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক, যেখানে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মাত্র তিন দিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়ার জন্য এই প্রাকৃতিক দুর্যোগটি এক বড় পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে। তিনি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং গৃহহীন পরিবারগুলোর জন্য বাড়ি ভাড়ার ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ১৫.৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ও লস এঞ্জেলেস ও ভার্জিনিয়া থেকে বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২.৩ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে এবং মেক্সিকো ও এল সালভাদর ত্রাণসামগ্রীসহ উদ্ধারকারী দল পাঠিয়েছে।

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের সঙ্গে বৈঠক করে বরখাস্ত হলেন কোস্টারিকার পররাষ্টমন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেটের ১০ টাকা পরিশোধে তর্ক, ইবি শিক্ষার্থীকে মারধরের অভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ট্রাম্প
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বরাদ্দের পরও সার পাচ্ছেন না কৃষকরা, পাচার হচ্ছে মিয়ানমারে
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা জাতিসংঘে তুলে ধরলেন প্রধা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬