নারী বিক্ষোভকারীকে আপত্তিকরভাবে স্পর্শের অভিযোগ, ব্যাখ্যা মুম্বাই পুলিশের

২৪ জুলাই ২০২৬, ০২:৪২ PM
লাল বৃত্তে বিক্ষোভকারীকে আপত্তিকরভাবে টানাহেঁচড়া করছে পুলিশ সদস্য

লাল বৃত্তে বিক্ষোভকারীকে আপত্তিকরভাবে টানাহেঁচড়া করছে পুলিশ সদস্য © সংগৃহীত

শিক্ষার্থীদের এক বিক্ষোভে নারী বিক্ষোভকারীকে আপত্তিকরভাবে ধরে টানাহেঁচড়া করার অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের দাদার এলাকায় চলা বিক্ষোভে সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য এক নারী বিক্ষোভকারীকে ধরে টানতে থাকেন। ভিডিওটি প্রকাশ করেন মুম্বাই কংগ্রেসের সভাপতি বর্ষা গায়কওয়াড়।

ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন নারী বিক্ষোভকারীকে কেন একজন পুরুষ পুলিশ সদস্য এভাবে ধরে টানবেন। সেখানে দায়িত্বে থাকা নারী পুলিশ সদস্যরা কেন ব্যবস্থা নিলেন না, সেটিও প্রশ্নবিদ্ধ। তিনি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ট্যাগ করেন।

তবে মুম্বাই পুলিশ দাবি করেছে, ভিডিওটি দায়িত্বজ্ঞানহীনভাবে উপস্থাপন করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ওই পুলিশ সদস্য মূলত একজন পুরুষ বিক্ষোভকারীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নারী বিক্ষোভকারী তাদের মাঝখানে চলে আসেন। তখন পুলিশ সদস্য অন্য দিকে তাকিয়ে ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিওটি পর্যালোচনা করে তার আচরণে কোনো অনিয়ম পাননি বলেও দাবি করে পুলিশ।

তবে ভিডিওটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। ভিডিওতে দেখা যায়, প্রথমে পুলিশ সদস্য অন্যদিকে তাকিয়ে থাকলেও পরে নারী বিক্ষোভকারীকে ধরেই টানতে থাকেন। তখন তিনি ওই নারীকে লক্ষ্য করেই তাকিয়ে ছিলেন। এরপরও তাকে ছেড়ে দেননি।

এ নিয়ে মুম্বাই পুলিশের ব্যাখ্যার সমালোচনা করেছেন এনসিপি (শরদ পাওয়ার) নেতা রোহিত পাওয়ার।

তিনি বলেন, যদি পুলিশ সদস্য বুঝতেই পারেন যে তিনি একজন নারীকে ধরেছেন, তাহলে সঙ্গে সঙ্গে কেন হাত সরিয়ে নিলেন না? ভুল বুঝতে পারার পরও কেন একইভাবে তাকে ধরে টানতে থাকলেন?

টানা দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে মুম্বাই পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এর এক দিন আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ভিডিওতে ধরা পড়া মুম্বাই পুলিশের আরেক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তথ্যসূত্র: এনডিটিভি

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬