বিবাদে জড়িয়ে নিজেদের দুই সদস্যকে গুলি করে হত্যা করল বিএসএফ

২৪ জুলাই ২০২৬, ১০:৩০ AM
বিএসএফের দুই সদস্য নিহত

বিএসএফের দুই সদস্য নিহত © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে অবস্থিত একটি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে এক সদস্যের গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জওয়ান আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে থাকা এক বিএসএফ কনস্টেবল একটি সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।

জানা গেছে, এদিন ক্যাম্পের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটেলিয়নের কিছু জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এরপরেই চলে গুলি। বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রাজশাহী সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে। 

দুপুরে সেখানে বিবাদে জড়ান দুই ব্যাটেলিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। এরপরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তার গুলিতেই মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হন একজন ৭১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান।

ঘটনার পর অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে। কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাহিনীর অভ্যন্তরীণ একটি ঘটনা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিএসএফ তদন্ত শুরু করেছে।

নিহতরা হলেন, অজয় কুমার সিং বয়স (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রম্ম (৪৪)। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬