‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM
জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া © সংগৃহীত

ফিফা আসিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে টানা পরাজয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেকটা নিয়মরক্ষার।

এখন পর্যন্ত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মুখোমুখি হয়েছে ৬ বার। এর মধ্যে ৪ ম্যাচে জয় পেয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশের জয় একটি। বাকি ম্যাচটি হয়েছে ড্র। ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান বেশ বড়—ইন্দোনেশিয়া ১১৮ নম্বরে, আর বাংলাদেশ ১৮১ নম্বরে।

তবে পরিসংখ্যান কিংবা র‍্যাঙ্কিং নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার বিশ্বাস, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় বাংলাদেশ।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘ইন্দোনেশিয়া মাঠে বেশ দাপুটে ফুটবল খেলবে। তবে আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কোচ আমার সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন। কাল মাঠে আমরা কীভাবে খেলব, তা নিয়ে বিস্তারিত কথা হবে।’

ইন্দোনেশিয়ার শক্তির জায়গাগুলো নিয়েও প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে সেটপিস ও দুই স্ট্রাইকারকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন অধিনায়ক।

জামাল বলেন, ‘আমরা ওদের সেটপিসগুলো দেখেছি। ওদের দুজন স্ট্রাইকারও বেশ ভালো মানের ফুটবলার। আমরা দলের মধ্যে বেশিরভাগ সময় এগুলো নিয়েই আলোচনা করছি—তাদের শক্তি কোথায় এবং দুর্বলতাই বা কোথায়। কাল আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

শেষ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘ফুটবলে সবই সম্ভব। আমরা ভক্তদের দারুণ একটি পারফরম্যান্স উপহার দিতে চাই। আমি মনে করি, আমাদের সমর্থকরাও সেটাই দেখতে চান।’

বাংলাদেশের প্রস্তুতি নিয়ে জামাল বলেন, ‘ভারত পানামার সঙ্গে ড্র করেছে, যা অবশ্যই তাদের জন্য ভালো ফল। পাকিস্তানও ঘুরে দাঁড়িয়েছে। তবে আমাদের মূল মনোযোগ থাকবে নিজেদের ঘাটতিগুলো সংশোধন করে যেখানে উন্নতি করা প্রয়োজন, সেখানেই ফোকাস করা।’

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬