২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

২৪ জুলাই ২০২৬, ০৯:২৭ AM
সোনম ওয়াংচুক

সোনম ওয়াংচুক © সংগৃহীত

ভারতের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি ২৬ দিনের অনশন ভেঙেছেন।

অনশন ভাঙার সময়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং তাকে পানীয় পান করিয়ে অনশন ভাঙতে সহায়তা করছেন। পাশে ছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।

সোনম ওয়াংচুক বলেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কী কী শর্তে তিনি অনশন ভেঙেছেন, তা বিস্তারিত ভিডিও বার্তায় জানাবেন। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের সহিংসতায় জড়িত না হওয়ার আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সোনমজি যেন চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে দ্রুত আগের শারীরিক ওজন ফিরে পান। তার সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, সোনম ওয়াংচুক নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। তার সাহস ও আত্মত্যাগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তবে শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি।

মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত একটি ভিডিওতে অনশন ভাঙার পর সোনম ওয়াংচুককে বলতে শোনা যায়, তিনি অনশন ভাঙতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত।

পরে স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর দিকে তাকিয়ে তিনি বলেন, গীতাঞ্জলি সব সময় তার পাশে ছিলেন। তাকে শুধু ধন্যবাদ নয়, নিজের অনুভূতি প্রকাশ করতে চান তিনি।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬