হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ AM
 পবিত্র হজ

পবিত্র হজ © সংগৃহীত

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় এই প্যাকেজে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হবে। খবর গালফ নিউজ। 

সৌদি আরবে আসা থেকে হজ শেষে ফিরে যাওয়া পর্যন্ত হজযাত্রীদের পুরো ভ্রমণকে এই প্যাকেজের আওতায় আনা হয়েছে। এতে চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত থাকবে। এগুলো হলো—পবিত্র স্থানগুলোর সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবার সরবরাহ।

এ ছাড়া প্যাকেজে ঐচ্ছিক বিভিন্ন সমৃদ্ধকরণ সেবাও রাখা হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় বিদেশি হজবিষয়ক অফিস ও সংস্থাগুলো একটি স্পষ্ট ও নমনীয় চুক্তির কাঠামোর মধ্যে বিভিন্ন দলের হজযাত্রীদের উপযোগী কর্মসূচি তৈরি করতে পারবে।

সৌদি মন্ত্রণালয় ইতিমধ্যে ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে অপারেশনাল পরিকল্পনা, প্রবিধান ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে ৭৫টিরও বেশি দেশের প্রতিনিধিত্বকারী হজবিষয়ক অফিসগুলোর সঙ্গে বৈঠকও করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল কাঠামো আরও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে হজযাত্রী ও সেবা প্রদানকারীদের জন্য চুক্তি, পরিচালন কার্যক্রম এবং ভিসা প্রক্রিয়াকে একটি একক ব্যবস্থার আওতায় যুক্ত করা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬