বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই’

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ PM
বুশরা জাহান

বুশরা জাহান © সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে ইংরেজি বিষয়ে মেধাক্রমে ১৪তম হয়েও চূড়ান্ত গেজেটে নাম আসেনি বুশরা জাহান ঐশির। গেজেটে তাঁর আগের ও পরের মেধাক্রমের প্রার্থীদের নাম থাকলেও তাঁর নাম নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। ফলে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন বুশরা জাহান ঐশি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘৪৯তম (বিশেষ) বিসিএস এর গেজেট থেকে বঞ্চিত হলাম। ইংরেজিতে আমার মেধাক্রম ১৪, গেজেটে ১৩ আছে,১৫ আছে, কিন্তু ১৪ নাই। আল্লাহ তাআলা সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই কোনদিন। সারাজীবন একনিষ্ঠ ভাবে লেখাপড়ার প্রতি মনোযোগী ছিলাম। তবুও আমাকে কেন গেজেট বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আমার সহায়।’

এর আগে গেজেট প্রকাশে দেরি হওয়ায় আক্ষেপ করে বুশরা লিখেছিলেন, ‘বিসিএসের ফল প্রকাশের ১০ মাস ১১ দিন চলে গেল, তবুও গেজেট ও নিয়োগ হয়নি। আজকে এত ভালো একটা চাকরি থাকা সত্ত্বেও সামান্য ১০০/২০০ টাকার জন্য পুরোপুরি পরনির্ভরশীল জীবন কাটাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে কখনো বাবার কাছ থেকে হাসিমুখে টাকা নিতে পারিনি। মনের মধ্যে সবসময় একটা অপরাধবোধ কাজ করত। এখন লাইফ পার্টনারের কাছ থেকে টাকা নিতেও আসলে ভালো লাগে না। নিজের টাকা খরচ করার যে মানসিক শান্তি, স্বাধীনতা আর সুখ, সেটা অন্য কারও টাকা কখনোই দিতে পারবে না, সে ব্যক্তি যতই আপন হোক না কেন।

একটা বিশেষ বিসিএসের নিয়োগ হতে যে এত বেশি বিলম্ব হতে পারে, সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। ভাবলে হয়তো এতদিনে অন্য কোনো কাজে ঢুকে যেতাম। আল্লাহ, আমার মতো বেকারদের এই দুঃসহ যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও।’

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬