প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দীনেশ ত্রিবেদী

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ PM
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অবশ্যই হবে এবং এই বিষয়টা ১২০ শতাংশ নিশ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার ( ৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা বলেন।

তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’

তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।

দুই দেশের সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অনেক কিছু সমাধান হবে বলেও আশা করেন ভারতীয় হাইকমিশনার।

দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’ তার মতে, ‘দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন।’

উল্লেখ্য, দুই দফায় আমন্ত্রণ দিলেও শেখ হাসিনাকে প্রত্যার্পনের বিষয়ে ঐকমত্য না হওয়ায় তারেক রহমানকে ভারত সফরে রাজি করাতে ব্যর্থ হয়েছে নয়াদিল্লী। সবশেষ অর্থনৈতিক জোট বিমসটেকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের সরকার প্রধান হিসেবেও নয়াদিল্লীতে সংস্থাটির সম্মেলনে যোগ দেননি তিনি। 

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬