প্রধানমন্ত্রীর দিল্লি সফর, ইতিবাচক বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির © সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমাানের ভারত সফর নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সময়সূচি মিললেই নয়াদিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নির্ধারিত একটি সেমিনার আয়োজনে ভারত সরকারের অনুমতি না দেওয়া ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের কথা ছিল। তবে দিল্লি পুলিশের বাধার মুখে আয়োজকরা শেষ পর্যন্ত সেমিনারটি বাতিল করতে বাধ্য হন।

গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা ও গুঞ্জন থাকলেও সফরটি অনুষ্ঠিত হয়নি। তবে দুই দেশের সরকারের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে এবং ঢাকার পক্ষ থেকে সফরটির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে নতুন চুক্তির আওতায় বোয়িংয়ের বোয়িং উড়োজাহাজ কেনার খবরের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাপে নয়, বরং বাংলাদেশের প্রয়োজন এবং দেশকে এই অঞ্চলের প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই সরকার বোয়িং ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত রবিবার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর তার এক্স (সাবেক টুইটার) পোস্টে বাংলাদেশ কর্তৃক বোয়িং কেনার আগ্রহের কথা নিশ্চিত করেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬