প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র

১৬ আগস্ট ২০২৬, ০১:৪৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চললেও শেখ হাসিনার নয়াদিল্লিতে সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতির পর সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও হাদি হত্যায় জড়িত আসামিদের প্রত্যর্পণের জন্য অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা ও হাদি হত্যায় জড়িত আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই পরিবেশ তৈরিতে দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।’

আজ রবিবার (১৬ আগস্ট) এ বিষয়ে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্বৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জুলকার নায়ের সায়ের।

শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছিল। সফর নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা এগোলেও শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে উপস্থিত হওয়ার পর সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার নয়াদিল্লিতে প্রকাশ্য উপস্থিতির বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে ঢাকার অবস্থানও ভারতকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

শহীদুল করিম বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি।’ একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সাম্প্রতিক সময়ে চলা নানা জল্পনারও অবসান হলো। ভারতের কয়েকটি গণমাধ্যমের পাশাপাশি বাংলাদেশের কিছু গণমাধ্যমেও দাবি করা হয়েছিল, খুব শিগগিরই প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। এমনকি এক সপ্তাহের মধ্যেই সফর হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময় দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় সামনে এসেছে। এর মধ্যে শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান এবং প্রকাশ্যে আসার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এ কারণে সম্ভাব্য সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

ঢাকার অবস্থান হলো, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হলে পারস্পরিক সম্মান ও জবাবদিহির বিষয়টি গুরুত্ব দিতে হবে। কেবল কূটনৈতিক সৌজন্য বা সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য কোনো গুরুতর ইস্যু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করছে বাংলাদেশ।

বিশেষ করে শেখ হাসিনা ও হাদি হত্যায় জড়িত আসামিদের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যাশা রয়েছে। এসব বিষয়ে অগ্রগতি হলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে মনে করছে ঢাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এর আগে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছিল। সম্ভাব্য এই সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছিলেন অনেকে। তবে বর্তমান পরিস্থিতিতে সফরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বাংলাদেশ এখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আয়োজনের দিকে এগোচ্ছে না। বরং সফরের আগে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় বোঝাপড়া এবং অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কবে হতে পারে, তা এখনো অনিশ্চিত। দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, আসামিদের প্রত্যর্পণ নিয়ে অগ্রগতি এবং আলোচনার ওপরই সফরের পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনে…
  • ১৬ আগস্ট ২০২৬
‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage