হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

২৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ AM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ AM
শিক্ষক কোল টমাস অ্যালেন

শিক্ষক কোল টমাস অ্যালেন © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় ক্যালিফোর্নিয়ার এক শিক্ষককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের ৩১ বছর বয়সী শিক্ষক কোল টমাস অ্যালেন। শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পরে তাকে গ্রেফতার করা হয়। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই শিক্ষক হোটেলের অতিথি সেজে সেখানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে গুলি করেন। তল্লাশিতে তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ছবি প্রকাশ করেন, যেখানে সন্দেহভাজনকে শার্টবিহীন অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গুলিবিনিময়ের সময় তিনি গুলিবিদ্ধ হননি, তবে পরে তাকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সুরক্ষা সূত্রগুলো জানিয়েছে, অ্যালেন হিলটন হোটেলের অতিথি হিসেবে সেখানে অবস্থান করছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে দ্রুত দৌড়ে বলরুমের দিকে এগিয়ে যান, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা ও হাজারো সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প ওই ব্যক্তিকে ‘অসুস্থ মানসিকতার একজন ব্যক্তি’ বলে উল্লেখ করে বলেন, ‘তিনি একা কাজ করা এক উন্মাদ ব্যক্তি।’

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

আইনজীবী জিনিন পিরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। সোমবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই সেখানে প্রবেশ করেছিলেন এবং তদন্তে আরও একাধিক অভিযোগ যুক্ত হতে পারে।

মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, অভিযুক্তকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। গুলিবিনিময়ের সময় তিনি গুলিবিদ্ধ না হলেও একজন কর্মকর্তা আহত হন।

সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, তিনি ঘটনাস্থল থেকে কয়েক ফুট দূরে ছিলেন এবং সন্দেহভাজনকে একটি ‘ভারী অস্ত্র’ ব্যবহার করতে দেখেন, যিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিক্রেট সার্ভিস ও পুলিশ দ্রুত অভিযান চালায় এবং ন্যাশনাল গার্ডও ভবনের ভেতরে অবস্থান নেয়। অতিথিদের বাইরে যেতে দেওয়া হলেও পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে একজনকে আটক করা হয়েছে এবং পুরো পরিস্থিতি তদন্তাধীন।

ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আয়োজকরা প্রথমে অনুষ্ঠান পুনরায় শুরু করার কথা ভাবলেও পরে পুরো অনুষ্ঠান বাতিল করা হয়।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9