ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে চালানো গুলি লাগে সিক্রেট সার্ভিস অফিসারের গায়ে

২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ AM
হঠাৎ গুলিবর্ষণের শব্দে আতঙ্কিত হন অতিথিরা

হঠাৎ গুলিবর্ষণের শব্দে আতঙ্কিত হন অতিথিরা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলিবর্ষণের সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জড়িত গুলিবর্ষণকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

অভিযুক্ত আততায়ী, ক্যালিফর্নিয়ার ৩১ বছর বয়সী এক যুবক। তিনিও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেদনে বলা হয়, হামলা ঠেকাতে ইউএস সিক্রেট সার্ভিসের বড় ভূমিকা ছিল। এ সময় একটি গুলি বুলেট বডি আর্মার পরা ইউনিফর্মধারী ওই অফিসারকে আঘাত করেছে।

আরও বলা হয়েছে, ইউএস সিক্রেট সার্ভিসের এই এজেন্ট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত সরিয়ে নিয়েছেন। এ সময় সেখানে একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬