ওয়াশিংটনের রাস্তায় প্রদর্শিত হল ট্রাম্প-এপস্টিনের ছবি

২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনানেরর ঠিক আগের দিন ওয়াশিংটন ডিসিতে এক নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বহির্দেয়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের মধ্যকার কথিত সম্পর্কের বিভিন্ন ছবি ও নথিপত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদর্শনীতে এপস্টিনের ই-মেইল থেকে সংগৃহীত অডিও ক্লিপগুলোও প্রচার করা হয়, যা দেখতে রাস্তার অপর পাশে ভিড় জমান উৎসুক জনতা। ডিনারের ভেন্যু হিসেবে নির্ধারিত হোটেলের দেয়ালে এমন দৃশ্য প্রদর্শনীর মাধ্যমে মূলত ট্রাম্পের অতীত ও তাঁর ব্যক্তিগত সংযোগের বিষয়গুলো সামনে আনার চেষ্টা করা হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথমবারের মতো হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে যোগ দেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গণমাধ্যমকে নিয়মিত ফেক নিউজ বা ভুয়া সংবাদ বলে আক্রমণ করা ট্রাম্পের এই ডিনারে অংশগ্রহণের সিদ্ধান্ত ওয়াশিংটনের রাজনৈতিক ও সাংবাদিক মহলে তীব্র কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। যদিও প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় এবং ২০২৫ সালেও এই অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প। 

এদিকে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগে এবং পেন্টাগন ও হোয়াইট হাউস থেকে নির্দিষ্ট কিছু সাংবাদিকের প্রবেশাধিকার সীমিত করার প্রতিবাদে শত শত সাংবাদিক ইতোমধ্যে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। তারা ডিনারে উপস্থিত অতিথিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সরাসরি গণমাধ্যমের ওপর প্রশাসনিক বিধি-নিষেধের বিষয়ে প্রেসিডেন্টের মুখোমুখি হন। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ও এপস্টিনের ছবি প্রদর্শনের এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬