দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েন করল পাকিস্তান

১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ PM
সৌদি আরবে পাকিস্তানের বিমান বাহিনী

সৌদি আরবে পাকিস্তানের বিমান বাহিনী © সংগৃহীত

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে অবতরণ করেছে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়তাকারী এয়ারক্রাফট। শনিবার (১১ এপ্রিল) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সমন্বয় বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কিং আব্দুল আজিজ বিমানঘাঁটিতে পাক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। খবর আল জাজিরার

গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী, যে-কোনো এক দেশের ওপর হওয়া আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই চুক্তির অধীনেই প্রথমবারের মতো সরাসরি সামরিক শক্তি মোতায়েন করল পাকিস্তান।

কিং আব্দুল আজিজ বিমানঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক সময়ে এই ঘাঁটিটি বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের অংশগ্রহণ সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এমন এক সময়ে সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন করা হলো যখন পাকিস্তান নিজে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সৌদি আরবে পাকিস্তানের এই সামরিক উপস্থিতি আঞ্চলিক ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬