পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকবে না: ট্রাম্প

৩০ মার্চ ২০২৬, ০৮:৫২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা যদি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ না করে, তাহলে দেশে তারা টিকে থাকতে পারবে না। খবর আল জাজিরা।   

ট্রাম্প বলেন, 'আমি চাই না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমার বিশ্বাস ইরানের নেতারা শেষ পর্যন্ত এই কর্মসূচি ছেড়ে দেবে।'

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, 'তারা এখন পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় আছে। তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে। তারা আমাদের কাছে তাদের সব পারমাণবিক উপকরণ তুলে দেবে। আমরা যা চাই, তারা সবই করবে। আর জানেন কী? তখন তারা আবার হয়তো একটি ভালো, শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠতে পারবে। কিন্তু যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো দেশই থাকবে না। একেবারেই থাকবে না।'

আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬