হোয়াইট হাউসে ফোন করলেই কলার আইডিতে ‘এপস্টেইন আইল্যান্ড’, গুগল কর্মী বরখাস্ত

২৯ মার্চ ২০২৬, ১২:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অফিসিয়াল নম্বরে ফোন করলে কলার আইডিতে বিতর্কিত ‘এপস্টেইন আইল্যান্ড’ নাম ভেসে ওঠার এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বুধবার ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা হোয়াইট হাউসে যোগাযোগ করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হন। প্রযুক্তি জায়ান্ট গুগল এই ত্রুটির কথা স্বীকার করে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করেছে।

ঘটনাটি ঘটে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের দিন। অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামক একটি হিউম্যানয়েড রোবটের সঙ্গে হাঁটেন, যা ১১টি ভাষায় অতিথিদের অভিবাদন জানায়। ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডির পোশাকের ব্র্যান্ড সম্পর্কে তথ্য জানতে ওয়াশিংটন পোস্টের ‘স্টাইল’ বিভাগ থেকে হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করা হলে সাংবাদিকদের মোবাইল স্ক্রিনে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি প্রদর্শিত হয়।

আরও পড়ুন: চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবির সজীব, চান কর্মসংস্থানের সুযোগ

তদন্তে দেখা গেছে, বিভ্রাটটি মূলত গুগলের পিক্সেল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে ঘটেছে। আইফোন থেকে কল করলে কোনো নাম না দেখিয়ে শুধু নম্বর প্রদর্শিত হয়েছে। গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগাল জানান, এটি গুগল ম্যাপের একটি ‘ফেক এডিট’ বা ভুল তথ্যের কারণে হয়েছে। গুগলের কলার আইডি ফিচার সাময়িকভাবে ওই ভুয়া তথ্যটি গ্রহণ করেছিল। গুগল দ্রুত এই ত্রুটি সংশোধন করেছে এবং যে ব্যক্তি এই বিভ্রান্তিকর তথ্যটি দিয়েছিলেন, তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, এই কলার আইডির বিষয়টি সম্পূর্ণ বাহ্যিক একটি কারিগরি ত্রুটি। এর সঙ্গে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ টেলিফোন সিস্টেমের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, নারী ও শিশু পাচারসহ গুরুতর অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে হোয়াইট হাউস নানামুখী প্রশ্নের মুখে রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে এপস্টেইনের মালিকানাধীন ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপটি ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত, যেখানে বিতর্কিত সব কর্মকাণ্ড ঘটত বলে অভিযোগ রয়েছে।

গুগল ম্যাপে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বা হেল্পলাইন নম্বর পরিবর্তন করে প্রতারণা বা ‘মিম’ তৈরির ঘটনা এর আগেও ঘটেছে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে সমালোচনা চলছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9