ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ—বললেন, ‘আমরা রাজা চাই না’

২৯ মার্চ ২০২৬, ১০:৫৪ AM
ট্রাম্প বিরোধী বিক্ষোভ

ট্রাম্প বিরোধী বিক্ষোভ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দেশের বিভিন্ন শহরের রাস্তায় সাধারণ মানুষ নামেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। খবর এএফপির

বিক্ষোভের আয়োজন করা হয়েছিল ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে। দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে লাখ লাখ মানুষ এতে অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও পোস্টারের মাধ্যমে সরকারের নীতি এবং ট্রাম্পের নেতৃত্বের বিরুদ্ধে তাদের অবস্থান জানান। এ সময় তারা স্লোগান তুলেন, ‘আমেরিকায় রাজা চাই না’।

এর আগে গত বছরের অক্টোবরেও ‘নো কিংস’ আন্দোলন হয়। সেই আন্দোলনের তুলনা্য় এবার ১০ লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছেন।

পরিসংখ্যান বলছে, গত বছরের জুন মাসে প্রথম ‘নো কিংস’ আন্দোলনে ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছিলেন ৪০ থেকে ৬০ লাখ মানুষ। বিক্ষোভ হয়েছিল দেশের ২ হাজার ১০০টি জায়গায়। দ্বিতীয় আন্দোলন হয় গত অক্টোবরে। সে বার দেশ জুড়ে ২ হাজার ৭০০টি জায়গায় বিক্ষোভে নামেন ৭০ লাখ মার্কিন নাগরিক। 

শনিবারের কর্মসূচিতে ভিড়ের পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। অনেকের মতে, স্বতঃস্ফূর্ততার নিরিখে আগের দুই কর্মসূচিকে ছাড়িয়ে যেতে পারে তৃতীয় দফার আন্দোলন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ এক মাস পেরিয়ে গিয়েছে। তবে এখনও সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

এছাড়া গণহারে প্রবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, গর্ভপাত নিষিদ্ধ করা এবং পরিবেশ নীতি নিয়েও ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9