ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২৮ মার্চ ২০২৬, ১০:৫০ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে বলেছেন, ইরানের পর কিউবার দিকে তাকাচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি সাম্প্রতিক ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্য তুলে ধরতে গিয়ে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, 'আমি এই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি বলেছিলাম, এটি কখনও ব্যবহার করতে হবে না। কিন্তু কখনও কখনও ব্যবহার করতেই হয়। এরপর আসছে কিউবা।' তবে বক্তব্যের পর তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করে যোগ করেন, 'ধরুন আমি এটা বলিনি। দয়া করে, মিডিয়া এই বক্তব্যটিকে উপেক্ষা করুন।'

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কিউবার দিকে এ ধরনের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। কিউবা আগে থেকেই সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা করছে।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও রোববার এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত থাকে এবং এই মুহূর্তে সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বে যা ঘটছে, তা বিবেচনায় না নিলে আমরা নির্বোধের মতো কাজ করব।'

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬