বিশ্ববাজারে সোনার দামে টানা ১০ দিনের পতন, দেশে ভরি কত?

২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে টানা ১০ দিন ধরে কমছে সোনার দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি কমেছে। 

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে। মঙ্গলবার সকালে নিউইয়র্কের বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৫২ ডলার ৪৯ সেন্ট বা ১.১৯ শতাংশ কমেছে। ফলে বিশ্ববাজারে এখন সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৪৭ ডলার। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ৮০১ ডলার ৪৭ সেন্ট বা ১৫.৪০ শতাংশ।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি উত্তেজনা বৃদ্ধির পর থেকে স্পট মার্কেটে সোনার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। জানুয়ারিতে সোনার দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে এখন তা প্রায় ২২ শতাংশ কম। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনা নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হলেও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বাড়ন্ত থাকার প্রত্যাশা জোরালো হচ্ছে। 

বিশ্লেষকেরা বলছেন, ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমিয়ে আনায় স্বল্প মেয়াদে সোনার দামে তীব্র ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে দীর্ঘ মেয়াদে মূল্য সংরক্ষণের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার গুরুত্ব আবারও বাড়তে পারে।

আরও পড়ুন: টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

এদিকে গতকাল দিনের শুরুতেই সোনার দাম চার মাসের সর্বনিম্ন আউন্স প্রতি ৪ হাজার ৯৮ ডলারে নেমে আসে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানানোর পর দাম আংশিকভাবে স্থিতিশীল হয়। অন্যদিকে, রয়টার্সের খবর অনুযায়ী মার্কিন ডলারের দাম ০.২ শতাংশ বেড়ে ৯৯.৩৮৭-এ উঠেছে, যা অক্টোবর পরবর্তী মাসিক সর্বোচ্চ বৃদ্ধি। ডলার শক্তিশালী হওয়ায় সোনার মূল্যবৃদ্ধি কঠিন হয়ে পড়েছে।

বিশ্ববাজারের এই পরিস্থিতির মধ্যে ঈদের আগে দুই দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ১৯ মার্চ ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা। 

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে ৪৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ২৬ বার বাড়ানো এবং ১৯ বার কমানো হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9