দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?

২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ AM
সোনার দামে পতন

সোনার দামে পতন © সংগৃহীত

ঈদের আগে দুইবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে ভরিতে সবশেষ ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। নির্ধারিত ওই দামেই আজ মঙ্গলবারও বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬