কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ

২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ PM
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা © সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

বিমানবন্দরের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানিয়েছেন, এই হামলায় অবকাঠামোগত ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের মতে, ইরান-সম্পৃক্ত ড্রোনগুলো এর আগেও বারবার কুয়েতের এই প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইতিপূর্বে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে’ এই হামলার ঘটনাগুলো ঘটছে।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬