কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

২৫ মার্চ ২০২৬, ১০:১৯ AM
ড্রোন হামলা

ড্রোন হামলা © সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে আগুনের সূত্রপাত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও প্রাণহানির খবর মেলেনি।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) জানান, প্রাথমিক প্রতিবেদনে কোনো প্রাণহানির তথ্য নেই। তিনি আরও বলেন, হামলার পরপরই জরুরি প্রটোকল কার্যকর করা হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬